২১ আগষ্ট গ্রেনেট হামলার প্রতিবাদে মিঠাপুকুরে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

২১ আগষ্ট বর্বোচিত গ্রেনেট হামলরা প্রতিবাদে আলোচনা সভা ও নিহতদের স্বরণে দোয়া মাহফিল করেছে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে রোববার বিকেলে বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগে সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার।

উপজেলা আওয়ামী লীগ নেতা এশারদ আলী দলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ নেতা কামরুজ্জামান কামরু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিব খাঁন, লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেয়ামুল হক মন্ডল, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান, জুলফিকার আলী সামদানি প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply