
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জে জামায়াতের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের আয়োজনে দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) ওই জামায়াত নেতার নিজ বাড়ি খোড়াগাছ উত্তরপাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের সাবেক আমির জয়নাল আবেদীন (মাষ্টার) ও মিঠাপুকুর উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ গোলাম রব্বানী।
সভাপতিত্ব করেন খোড়াগাছ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রুহুল আমিন শাহিন। এসময় জামায়াতের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.