
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবগত রাত ২টার দিকে খোড়াগাছ ইউনিয়নের তেকানি মোড়ে এ ঘটনা ঘটে।এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি দোকান মালিক সহিদুল ইসলামের।
[caption id="attachment_15846" align="alignleft" width="436"]
আগুনে পুড়ে যাওয়া কীটনাশক দোকানের মালামাল[/caption]
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকের সাথে কথা বলে জানাগেছে, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেকানির মোড়ে শনিবার দিবাগত রাত ২টার দিকে সহিদুল ইসলামের কীটনাশকের দোকান মোহাদ্দেস ট্রেডার্সে হাঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে দোকানে থাকা কীটনাশকসহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুড়ে যাওয়া দোকানের মালিক সহিদুল ইসলাম। আগুন লাগার প্রকৃত কারন জানা যায়নি। তবে, স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
সহিদুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে ব্যাংকে ঋণ নিয়ে দোকানটি গড়েছি। রাত ২টার দিকে লোকজনের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে যায়। উঠে দিখি আমার অনেক কষ্টে গড়া দোকানটি দাউদাউ করে আগুনে পুড়ছে। এসময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে দোকানে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান গতকাল রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.