
স্টাফ রিপোর্টার:
সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম এর বড় ভাই পুলিশ ইন্সপেক্টর আঃ লতিফ এর কুলখানী বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকালে খোড়াগাছ ইউনিয়নের রূপসীতে অনুষ্টিত হয়।
দোয়া মাহফিলে পুলিশ প্রশাসন সহ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার সকালে ইন্সপেক্টর আঃ লতিফ দিনাজপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দিনাজপুর পুলিশ লাইনে জানাজা শেষে নিজ এলাকা মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নে রূপসী চেতনাগন্জ ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।
নামাজে জানাজায় রংপুর জেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা, প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সর্বস্থরের জনতা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.