
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বেলাল হোসেন (২৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দেয় ভুক্তভোগি শিক্ষার্থীর বাবা। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া গ্রামে 'নতুন কুঁড়ি' আইডিয়াল স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে ওই ছাত্র। স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার বাড়ি।
করোনা ভাইরাস সংক্রমণরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্কুলটির শিক্ষক বেলাল হোসেন ওই ছাত্রকে স্কুল চালু হয়েছে বলে জানিয়ে ডেকে নিয়ে যান। পথিমধ্যে একটি ঝোপে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন বেলাল।
ছাত্রটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয় গোপালপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় তাদের।
ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম দীলিপ পাইকাড় ছাত্র বলাৎকারের অভিযোগে অভিযুক্ত বেলাল হোসেনকে পুলিশের হাতে তুলে দেন।
গ্রেপ্তারকৃত বেলাল বগেরবাড়ি গ্রামের আবদুস সালামের ছেলে। এ ঘটনায় ছাত্রটির বাবা থানায় মামলা করেছেন। ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, গ্রেফতারকৃত শিক্ষক বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: কালেরকন্ঠ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.