
শামীম আখতার ||
রংপুরের মিঠাপুকুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাহিম মিয়া (১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার (৯ নভেম্বর) ভোরে শঠিবাড়ী-বালুয়ামাসিমপুর-আফতাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এজরাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র ফাহিম উপজেলার রাণীপুকুর ইউনিয়নের শোলাগাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সে বলদীপুকুর শাহ্ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ত। লেখাপড়ার পাশাপাশি সে ট্রক্টরের শ্রমিক হিসেবে কাজ করত।
মিঠাপুকুর থানা পুলিশ ও নিহতদের স্বজনের পরিবার থেকে জানা যায়, উপজেলার মিলনপুর এলাকা থেকে একটি ট্রাক্টরে (মাহেন্দ্র) বালু উত্তোলনের কাজে ব্যবহৃত স্কেবেটর (ভেকু) নিয়ে শঠিবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাতে ট্রক্টিরটি বিকল হয়ে পড়লে সড়কের ধারে রেখে পাশে ঘুমাচ্ছিল। ভোরে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক তাকে পিষ্ট করে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। এ ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.