
মো: শামীম আখতার।।
রংপুরের মিঠাপুকুরে মাইক্রোবাসে করে গরু চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রবিবার (১৪মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে।
গোপালপুর ইউনিয়নের এবরাপাড়া এলাকা থেকে চুরি যাওয়া দু'টি গরুসহ একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের একটি বাড়ি থেকে দু'টি গরু চুরি করে মাইক্রোবাসে নিয়ে পালানোর সময় শঠিবাড়ী-বড়বালা সড়কের এবরাপাড়া ঘুরিয়াখালের মোড় এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাককে পুলিশের গাড়ি ভেবে গরুসহ মাইক্রোবাসটি রেখে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরের সদস্যরা।
খবরপেয়ে রবিবার সকালে দু'টি গরুসহ একটি মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ। মাইক্রোবাসে করে গরু চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম দিলিপ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.