
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে একটি ছাগল ও অটোভ্যানসহ ৪ জন চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
আজ সোমবার (৮ফেব্রুয়ারী) গোপালপুর ইউনিয়নের মরিচবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি ছাগল ও অটোভ্যান উদ্ধারর করা হয়। পরে তাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, পীরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকার দুর্গাছপুর গ্রামের রোস্তম আলীর ছেলে রাজু মিয়া, মৃত. জব্বার আলীর ছেলে সহিদুল ইসলাম, নুরু মিয়ার ছেলে রায়হান মিয়া এবং ফতেপুর গ্রামের খালেক মিয়ার ছেলে সুমন মিয়া।
গোপালপুর ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা পেশাদার চোর। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, আটক ব্যক্তিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.