
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় আলিউল ইসলাম (৩৫) নামে একজন পুলিশের এএসআই নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধায় মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফকিরেরহাট রামেশ্বরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিউল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রামে। তিনি মিঠাপুকুর থানায় কর্মরত ছিলেন।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আলিউল গোপালপুর ইউনিয়ন বিট অফিসারের দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন। কাজ শেষ করে সন্ধায় থানায় ফেরার পথে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফকিরেরহাট রামেশ্বরপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
[caption id="attachment_37946" align="aligncenter" width="600"]
সড়ক দুর্ঘটনায় নিহত এএসআই আলিউল ইসলাম। M24News[/caption]
ওসি আরও জানান, কিভাবে তিনি দুর্ঘটনার শিকার হলেন এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে, স্থানীয়রা বলছেন একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে পিছন থেকে চাপা দিয়ে চলে যায়।
এ ঘটনায় মিঠাপুকুর থানায় শোকের ছায়া নেমে এসেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.