
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ভ্যানযোগে ছাগল চুরি করার সময় আরিফুর রহমান ও রাশেদ মিয়া নামে দুই চোরকে আটক করছে এলাকাবাসী।
আজ শুক্রবার দুপুরে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্দারকোটা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই দুই চোরকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের আন্দার কোটা গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র মিঠুল মিয়ানমার একটি ছাগল বাড়ির পাশ্ববর্তী রাস্তার ধারে ঘাঁস খাচ্ছিল। এমতাবস্থায় চেংমারী গ্রামের বকুল মিয়ার ছেলে আরিফুর রহমান ও একই গ্রামের তৈয়ব আলীর ছেলে রাশেদ মিয়া ভ্যান যোগে যাওয়ার সময় মাঠে ঘাঁস খাওয়া অবস্থায় ছাগলটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কয়েকজন এলাকবাসী দেখতে পেয়ে ওই দুই চোরকে আটক করে।
পরে ছাগল সহ দুই চোর আরিফুর রহমান ও রাশেদ মিয়াকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে সোপর্দ্দ করে এলাকাবাসী। এঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.