
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কতৃক গোপনে ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ করে পুনঃ তফশিল ঘোষনার দাবিতে ওই বিদ্যালয়ের অভিভাবকরা মানববন্ধন করেছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় বুজরুক সন্তোষ পুর (মরা হাটি) হাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, অভিযোগ কারী অভিভাবক তারিকুল ইমলাম, অভিযোগ কারী অভিভাবক, সোহেল রানা, অভিযোগকারী অভিভাবক, সাকি মিয়া প্রমুখ।
নির্বাচনী নীতিমালা অনুসরন করে অবিলন্বে অবৈধভাবে প্রক্রিয়াধীন পকেট কমিটি গঠনের চেষ্টা বন্ধ করে পুনঃ তফশিল ঘোষনা করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য যে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি দুর রহমান দীর্ঘ প্রায় ১ বছর ধরে এডহক কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনার নিয়মিত কমিটি গঠনের লক্ষে ইউ এন ও বরাবর আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নিয়মিত কমিটি গঠনের গত ২৮/০৪/২২ ইং তারিখে অনুমতি প্রদান করেন। কিন্তু প্রধান শিক্ষক মহিদুর রহমান গোপনে নির্বাচনী তফসিল ঘোষনা প্রচার প্রচারনা না করে বিষয়টি গোপন রাখে।
গত ১১ মে তারিখে প্রচার প্রচারনার তারিখ নির্ধারিত থাকলে ওই প্রধান শিক্ষক কৌশলে তা গোপন রাখে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দানের শেষ মুহুর্তে গত ১১ই মে ২২ রাতে স্থানীয় একটি বুজরুক সন্তোষ পুর (মরাহাটি) বাজারে টাঙ্গিয়ে দেয়। এর আগে ওই প্রধান শিক্ষক নিজের ইচ্ছে মতো পকেট কমিটি গঠন করতে তার নিজস্ব ৪ জন অভিভাবকের নামে গোপনে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দান দেখিয়ে অভিভাবকদের না জানিয়ে নির্বাচনী সকল কার্যক্রম সম্পন্ন করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.