মিঠাপুকুরে ফাঁসিতে ঝুলে এক ব্যক্তির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ফাঁসিসে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত আজিজার রহমানের ছেলে।

তার স্বজনরা জানান, গতরাতে একসাথে খাবার খেয়ে নিজের শয়নঘরে ঘুমিয়ে পড়েন আব্দুল মান্নান। সকালে তাকে অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ছেলেরা ঘরে গিয়ে মান্নানকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, পরিবার কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply