
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে ৩৩ বোতল ফেনসিডিলসহ মাহমুদা বেগম (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৫এপ্রিল) সন্ধায় বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্ধারকোঠা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাহমুদা বেগম আন্ধারকোঠা দক্ষিণপাড়া গ্রামের আশরাফুল মিয়ার স্ত্রী।
রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, সোমবার সন্ধার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্ধারকোঠা এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশের একটি দল।
এসময় অভিনব কৌশলে বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৩৩ বোতল ফেনসিডিলসহ মাহমুদা নামে এক নারী মদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে বিভিন্ন কৌশলে দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদক বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.