স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগীতা শেষে সন্ধায় আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর চাঁদপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুর রহমান। শ্রীপুর যুব উন্নয়ন সমবায় সমিতি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাজু মিয়া, আরিফুর রহমান শাহ্, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আশিকুর রহমান দুলু, বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান নাননু ও হাবিবুর রহমান জুয়েল।
এসময় ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.