
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে শিলাবৃষ্টিতে ঘর-বাড়ি, হাঁড়িভাঙা আম, পাকা ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় বড় বড় একেকটি শিলার আঘাতে স্কুলের ঘর সহ শত শত টিনের ঘর ফুটো হয়।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে ঘতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও ভাইচ চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত।এসময় ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রায় ১ ঘন্টা ধরে মাসিমপুর, মিলনপুর ও বড়বালা ইউনিয়নে শিলাবৃষ্টি হয়। এতে খিয়ারপাড়া, চাঁনটারী, তরফসাদী, নয়াপাড়া, রঘুনাতপুর, পলিপাড়া ও ছড়ান ব্রীজ এলাকায় বেশী ক্ষতি হয়েছে।
স্থানীয় ফারাবী প্রি-ক্যাডেট আইটি স্কুলের অধ্যক্ষ মোঃ ফরিদুল ইসলাম ফরিদ জানান, শিলাবৃষ্টিতে ওই প্রতিষ্ঠানের ৬টি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাঁনটারী গ্রামের কৃষক আকমল হোসেন জানান, হঠাৎ শিলাবৃষ্টিতে ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর আমাদের খুবই সমস্যায় পড়তে হবে।
একই গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, শিলাবৃষ্টির কারনে ব্যপক ক্ষয়-ক্ষতির সম্মুখিন হয়েছি আমরা। বড় বড় একেকটি শিলার আঘাতে টিনের ঘরের চাল ফুটো হয়ে গেছে। ঘরে এখন থাকাই অসম্ভব।
খিয়ারপাড়া গ্রামের কৃষক আনিছার রহমান বলেন, হঠাৎ শিলাবৃষ্টিতে বাড়ি-ঘরের পাশাপাশি আমেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য সরকারের সহযোগীতা কামনা করেন পলিপাড়া মাসিমপুর গ্রামের কৃষক রায়হান মিয়া সহ স্থানীয় অনেকেই।
এম২৪নিউজ/শামীম
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.