
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ও মিলনপুর ইউনিয়নে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ওই এলাকার ওবায়দুল হক ও হাসিনুজ্জামান নামে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অর্থদন্ডের আদেশ দেন।
তিনি জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। তাদের মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা করা হয়েছে। এসময় বালু ব্যবসায়ীর প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.