
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মঙ্গলবার রাতে ভয়াবহ কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বুধবার (২৭ এপ্রিল) পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে নগদ অর্থ সহায়তা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
[caption id="attachment_34216" align="aligncenter" width="600"]
মিঠাপুকুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান জাকির হোসেন সরকার।[/caption]
উপজেলার বড়বালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড় হয়। এসব বসতবাড়ি ও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ওই ইউনিয়নের বারঘরিয়া, তরফবাহাদি, কেশবপুর, তরফ গঙ্গারামপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি নগদ টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করেন। এবং পরবর্তীতে আরও সহায়তার আশ্বাস দেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.