
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে অবস্থিত ফাহিম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক ও সুধীবৃন্দদের নিয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাহিম রেসিডেন্সিয়াল আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, চেংমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল কবীর টুটুল, মিলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান, বড়বালা ইপি চেয়ারম্যান তারিকুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের নেতা মোস্তফা জামান পারভেজ, সুবল চন্দ্র মহন্ত প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.