
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মিঠাপুকুর উপজেলা শাখার সহ-সভাপতি ও বড়বালা ইউনিয়নের ছড়ান ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রদর্শক মোঃ হারুন উর রশীদ কাজল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার (৩০ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, হারুন উর রশীদ কাজল সম্প্রতি মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে শঠিবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হন। তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার দুপুরে এয়ার এম্বুলেন্সে তাকে ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.