[caption id="attachment_1113" align="aligncenter" width="754"]
মিঠাপুকুরে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।[/caption]
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক
মিঠাপুকুরের খোড়াগাছে আমজাদ হোসেন নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে খোড়াগাছ এলাকায় একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের খোড়াগাছ পূর্বপাড়া গ্রামের আবদুল মান্নান নামে এক ব্যক্তির আমবাগানে সকালে এক যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরো পড়ুন:- মিঠাপুকুরে পাথরের ট্রাকে মিলল হাজার বোতল ফেনসিডিল
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, লাশটি উদ্ধারের সময় আম গাছের ডালে ঝুলেছিল। লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে। পোস্ট মর্টেম রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।’ স্থানীয় এক ব্যক্তি লাশটি দেখে দাবি করেছেন, মৃত ব্যক্তি রংপুর নগরীর বড়বাড়ি এলাকার দেওডোবা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
M24news/এসএ/এইচআরএস
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.