
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে ১০ টাকা কেজির ৯০ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। সোমবার বিকেলে উপজেলার মিলনপুর ইউনিয়নের গোপালপুর বাজারের একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় গুদামটি সিলগালা করা হয়।
মিলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী বলেন, ডিলারের মাধ্যমে চালগুলো বিক্রি করা হয়। কিন্তু, সরকারি চাল হেলাল মিয়া নামের ব্যবসায়ী কালোবাজারিদের কাছ থেকে কিনেছেন।
আরো পড়ুন: মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইচ উদ্দিন বলেন, ১০ টাকা কেজি দরের চালের ডিলার কালোবাজারিদের সঙ্গে যোগসাজশে চাল বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে ৯০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় ব্যবসায়ী হেলাল মিয়ার গুদামটি সিলগালা করা হয়। তবে ব্যবসায়ীকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.