
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ঘিল্লাই নদী থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার মিলনপুর ইউনিয়নের ঘিল্লাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির পরিচয় মেলেনি। তবে শরীরের কোথাও আঘাতের চিহৃ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঘিল্লাই নদীতে একটি অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মিঠাপুকুর থানা পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি তদন্ত জাকির হোসেন জানান, ঘিল্লাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। মনে করা হচ্ছে মরদেহটি উজান থেকে ভেসে এসেছে। শরীরে আঘাতে কোন চিহ্ন ছিলনা বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.