
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সিয়াম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) বিকালে উপজেলার মিলনপুর ইউনিয়নের গোপালপুর পায়রাদহ গ্রামে এই ঘটনা ঘটে। সিয়াম কয়েকদিন আগে গাজীপুর টঙ্গী থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
এলাকাবাসী জানায়, দুপুরে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে সিয়াম হঠাৎ ডুবে যায়। সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শেষ বিকালে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মিজানুর রহমান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.