
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ কমিটির সদস্য ও বিভিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী শেখ, লতিবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডল, ময়েনপুর ইউপি চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল।
সভাপতিত্ব করেন শুকুরেরহাট কলেজের গর্ভনিং বডির সভাপতি বিশিষ্ট সমাজসেবক সেলিম মন্ডল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন।
পরে, মঞ্চে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.