
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে এক ব্যবসায়ির গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন গোলাম মোস্তফা নামে একজন। ঘটনাটি ঘটেছে ময়েনপুর ইউনিয়নের ময়েনপুর কদমতলা পাইকার পাড়ায়।
মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ময়েনপুর কদমতলা গ্রামের ব্যবসায়ি গোলাম মোস্তফা'র গোয়াল ঘর হতে গরু চুরি করতে ধরে চোরের একটি চক্র। এসময় তার মা টের পেয়ে চিৎকার শুরু করে। সঙ্গে সঙ্গে চোরেরা গরুটি নিয়ে পালিয়ে যায়।
আরো পড়ুন: মিঠাপুকুরে মাদ্রাসায় যাওয়ার পথে ৭ দিন ধরে ছাত্র নিখোঁজ
পরে খোঁজ খবর করে জানা যায় ময়েনপুর কদমতলা ফকিরপাড়া গ্রামের আনোয়ার হোসেন তার লোকজন নিয়ে গরুটি চুরি করেছে। এ ঘটনায় গোলাম মোস্তফা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা করেন। যার নং-৫৬, তাং-২৬/০৮/২০২০ইং।
এম২৪নিউজ/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.