
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে সালমা বেগম (১৮) নামে এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ময়েনপুর ইউনিয়নের কদমতলা আগারি নয়াপাড়া গ্রামে শয়নকক্ষ থেকে ওই নববধূর লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ময়েনপুর কদমতলা আগারি নয়াপাড়া গ্রামের শাফিউল ইসলাম শাফি’র কন্যা সালমা বেগমের বিয়ে হয় পার্শ¦বর্তী খোড়াগাছ এলাকার জারুল্ল্যাপুর তাড়িয়াপাড়া গ্রামের মহুবুল মিয়ার ছেলে শাকিল আহমেদের সাথে। প্রেম সম্পর্কের সূত্রে পারিবারিকভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই মাস আগে তাদের বিয়ে হয়।
পারিবারি কোলহের কারণে সম্প্রতি সে বাবার বাড়ীতে চলে আসে। সেখানে অবস্থান করাকালে শনিবার (৬জুন) সকালে পরিবারের লোকজন শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
সালমা বেগমের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সালমা বেগমের মৃত্যুকে রহস্যজনক মনে করে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে।
মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.