
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত আবু তালেব (৫৫) উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা
শনিবার (২২ মার্চ) বিকেলে রংপুর লালবাগ-ভেন্ডাবাড়ি সড়কের শুকুরেরহাট কাশিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাণীপুকুর বাজারে আবু তালেবের লায়লা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান আছে। ওই এলাকায় তিনি তালেব বানিয়া নামে পরিচিত ছিলেন। এছাড়াও তিনি রাণীপুকুর বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন। শনিবার বিকেলে তিনি মোটরসাইকেল যোগে রাণীপুকুর এরশাদমোড় হয়ে নিজ বাড়ি গোপালপুরে ফিরছিলেন। পথিমধ্যে শুকুরেরহাট কাশিমবাজার এলাকায় মোড় ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি বটগাছের সাথে ধাক্কা লেগে পড়ে যান। এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.