[caption id="attachment_1396" align="aligncenter" width="772"]
বুধবার বাদ আসর রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ছবি- মিঠাপুকুর২৪নিউজ[/caption]
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক ও রংপুর জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাদি বেলালের পিতা আলহাজ্ব আব্দুল খালেক (মাষ্টার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি রাণীপুকুর গ্রামের মৃত আমির উদ্দিন মন্ডলের ছেলে।
বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
[caption id="attachment_1398" align="aligncenter" width="742"]
বুধবার বাদ আসর রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ছবি- মিঠাপুকুর২৪নিউজ[/caption]
ওই দিন (বুধবার) বাদ আসর রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে সহস্রাধিক মুসল্লী অংশ নেন।
M24news/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.