
নিউজ ডেস্ক:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আহমদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বার্ধ্যক্যজনিত কারণে শনিবার (২ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ রবিবার (৩ মার্চ) বাদ মাগরিব মোলং সিহাব সায়রাজ দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে রাণীপুকুর নয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
আহমদ হোসেন রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মনসুর আলীর ছোট ভাই এবং সহকারী শিক্ষক মনিরুজ্জামান জুয়েলের চাচা ছিলেন।
তাঁর মৃত্যুতে গভির শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাণীপুকুর স্কুল এন্ড কলেজ, মিঠাপুকুর প্রেসক্লাব ও মিঠাপুকুর২৪নিউজ ডটকম সহ বিভিন্ন সংগঠন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.