
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার প্রদান করেছে 'আলোর পথিক ফাউন্ডেশন'। গত বৃহস্পতিবার রাণীপুকুর ইউনিয়নের এরশাদমোড়ে অবস্থিত স্বপ্নসিঁড়ি মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফুটবল প্রদান করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাজেল আলী।
এসময় তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং নেতৃত্বগুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং তাদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়ক হবে।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ আমিনুল ইসলাম, আলোর পথিক ফাউন্ডেশনের সহকারী ম্যানেজার (আইটি) হাফিজুর রহমান, মাঠকর্মী রবিউল ইসলাম প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.