
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরের দুঃস্থ্য গৃহহীন মনিজা বেওয়া ও তাঁর নাতনি আঁখি আক্তারের পাশে দাঁড়িয়েছেন মিঠাপুকুর ইউএনও ফাতেমাতুজ জোহরা। আজ শুক্রবার বিকালে তিনি রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের গিয়ে তাদেরকে কম্বল, শাড়ি, খাবার ও নগদ অর্থ প্রদান করেন। এসময় সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক আব্দুল হাকিম সঙ্গে ছিলেন।
[caption id="attachment_35903" align="aligncenter" width="600"]
গৃহহীন মনিজা বেওয়াকে খাদ্যসামগ্রী দিচ্ছেন ইউএনও ফাতেমাতুজ জোহরা। -M24News[/caption]
উপজেলা নির্বাহি অফিসার ফাতেমাতুজ জোহরা বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে রংপুর ডিসি স্যার ও আমরা বিষয়টি জানতে পারি। তাঁর খোঁজ-খবর নেওয়ার পর জানা যায়, মনিজা বেওয়া একমাত্র বিধবা নাতনিকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। একারণে উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাৎখনিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তাঁকে জরুরী ভিত্তিতে একটি ঘর করে দেওয়া হবে। এছাড়াও, রংপুর জেলা প্রশাসক স্যারের পক্ষ হতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আশাকরি তিনি বাকি জীবন স্বাচ্ছন্দে কাটাতে পারবেন।
তিনি আরও বলেন, বিধবার নাতনি আঁখি আক্তারকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বি করার চেষ্টা করা হবে। এছাড়াও, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা সুযোগ-সুবিধায় তাকে অন্তর্ভুক্ত করা হবে।
মনিজা বেওয়া বলেন, বাবা মোর থাকার জাগা হলে, মুই ভাল থাকিম। মোর কষ্টের কথা শুনি তোরা আলছেন, মুই খুশি। তোমার জন্যে দোয়া করোঁ। তিনি আরও বলেন, মোক ম্যালাকিছু দিছে। দুই বস্তা চাল, শাড়ি, কম্বল দিছে। ম্যালা টাক্যাও দিছে।
মনিজা বেওয়াকে আশ্রয় দেওয়া কাঠমিস্ত্রি মোহাম্মদ মিয়া বলেন, একটি ঘর তুলে দেওয়ার জন্য ইউএনও স্যার আশ্বাস দিয়েছেন। আমার জমিতে ঘর তুলে দিলে কোন সমস্যা নেই। আমি চাই তারা দু’জনে ভাল থাক।
রাণীপুকুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ফারুক আল মুজাহিদ বলেন, তাদেরকে একটি চৌকি কিনে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। এছাড়াও, আপাতত টিন দিয়ে ঘরতুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইউএনও স্যার।
এলাকাবাসী জানায়, মনিজা বেওয়া স্বামীকে হারিয়েছেন ২০ বছর আগে। ছেলেমেয়ে কেউ বেঁচে নেই। একমাত্র নাতনিকে নিয়ে তাঁর সংসার। নেই থাকার জায়গা, প্রতিবেশি ভাতিজার রান্নাঘরে মাথাগোজার ঠাঁই হয়েছে। দীর্ঘদিন থেকে ভিক্ষাবৃত্তি করে কোনরকমে জীবন চলে তাদের। চরম দুর্দশায়, খেয়ে না খেয়ে কোনমতে বেঁচে আছেন মনিজা বেওয়া (৭২)। তিনি ওই গ্রামের মৃত. আফছার আলীর স্ত্রী।
[caption id="attachment_35904" align="aligncenter" width="600"]
গৃহহীন মনিজা বেওয়ার পাশে মিঠাপুকুর ইউএনও ফাতেমাজ জোহরা। -M24News[/caption]
দৌলত নূরপুর গ্রামের কাঠমিস্ত্রী মোহাম্মদ মিয়ার বাড়িতে মাত্র দু’টি ঘর। তারপরও মাথাগোজার ঠাঁই করে দিয়েছেন বৃদ্ধা মনিজা বেওয়া ও তার নাতনি আঁখি আক্তারকে। রান্নাঘরে থাকেন তারা। ঘরে থাকার মত পরিবেশ নেই। ভাঙাচুরা টিন দিয়ে তৈরী ঘরটি। নেই দরজা-জানালা। নিদারুন কষ্টে চলছিল তাদের জীবন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.