
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি।
গত ১৯ মে মিঠাপুকুর মডেল স্কুলে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা - ২০২২ এ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে প্রতিযোগিতা করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহেল কাফি।
অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি ১৯৬৫ সালের ৮ নভেম্বর মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা (তৎকালীন রাণীপুকুর স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য) মৃত. মৌলভী জামিন উদ্দিন আহমেদ এবং মাতা সুফিয়া খাতুন।
তিনি রাণীপুকুর থেকে প্রাথমিক ও মাধ্যমিক শেষ করে রংপুর কারমাইকেল কলেজ থেকে অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স শেষ করেন। এরপর ১৯৯৩ সালে তিনি আখিরাহাট ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৬ সালের প্রথম সপ্তাহে ওই প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষ হিসেবে পদন্নতি পান। এরপর তিনি ওই বছরের ৫ অক্টোবর রাণীপুকুর স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
এই সাফল্যের পেছনে যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীর অনাগত দিনগুলো যেন মসৃণ ও সাফল্য মন্ডিত হয় এজন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.