
স্টাফ রিপোর্টার:
গ্রামীণ জীবনের সৌন্দর্য যেন আবারও ধরা দিলো মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের আবাসন এলাকায়। আজ দুপুরের প্রচণ্ড রোদের মধ্যেও হাসিমুখে বরশি হাতে বসে ছিলেন মো: জামাল উদ্দীন। পুকুরের পাশে বসে টোপ ফেলে মনের আনন্দে ধরে চলেছেন একের পর এক দেশি কই ও সিংগী মাছ।
জানাগেছে, জুন মাসের শুরুতে বৃষ্টির কারণে চারপাশের পাতার পানি টইটম্বুর হয়ে উঠেছিল। গ্রামের প্রতিটি খাল-বিল, ডোবা-নালায় মা মাছগুলো তাদের পোনা ছেড়েছিল। কিন্তু জুনের শেষভাগে এসে বৃষ্টির অভাবে চারপাশের পানি শুকিয়ে গেছে। ফলে খোলা জলের মাছগুলো ছোট ছোট পুকুরে এসে জমা হয়েছে।
এই সুযোগে গ্রামবাসীরা দল বেঁধে বরশি, জাল ও ছিপ নিয়ে মাছ ধরতে নেমেছে। যেনো একটি ছোটখাটো উৎসব শুরু হয়ে গেছে গ্রামের পুকুর ঘাটে।
মো: জামাল উদ্দীন বলেন, "এমন সময় বছরে একবার আসে। ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়। আজ খুব আনন্দ লাগছে দেশি মাছ পেয়ে।"
প্রকৃতির এই খেয়ালি পরিবর্তনের মধ্যেও গ্রামীণ জীবনের সরলতা ও আনন্দ যেন এখনো টিকে আছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.