
স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিঠাপুকুরে চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার রাণীপুকুরে মোখতার এন্টার প্রাইজ'র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন মোখতার এন্টার প্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রবাসী মো: মোখতারুর রহমান।
মোখতার এন্টার প্রাইজ'র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চিফ ম্যানেজার মজির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোখতার এন্টার প্রাইজের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আমিনুল হাফিজ বাদশা, তথ্য ও গবেষনা বিষয়ক উপদেষ্টা মোরছালিন আহসান, এক্সিকিউটিভ কর্মকর্তা তবারুকুজ্জামান তুহিন, জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুজ্জামান রাজু, স্বপ্নসিঁড়ি মডেল স্কুলের প্রধান শিক্ষক ফারুক আল মুজাহিদ, রাইজিং স্টার পাবলিক স্কুলের পরিচালক আবুল বাসার, বেগম রোকেয়া পাবলিক স্কুলের পরিচালক মিয়া মোহাম্মদ মামুন প্রমুখ।
এর আগে সকাল ১০টায় অত্র এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অভিভাবকসহ মোখতার এন্টার প্রাইজের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.