
স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে মোখতার এন্টার প্রাইজের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভার অনুষ্ঠানিকতা।
রবিবার (১৭ মার্চ) দুপুরে মোখতার এন্টার প্রাইজ হলরুমে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন মোখতার এন্টার প্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: মোখতারুর রহমান। এতে সভাপতিত্ব করেন মোখতার এন্টার প্রাইজের জেনারেল ম্যানেজার মজির উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা সাখাওয়াত, সাবেক সহকারী শিক্ষক এসএ সোহেল, মোখতার এন্টার প্রাইজের কো-অর্ডিনেটর মির্জা মোহাম্মদ মিজু, চীফ অ্যাকাউন্ট ম্যানেজার মোঃ ফজলে রাব্বী, সহযোগী ম্যানেজার আরিফুজ্জামান ফুয়াদ। এসময় অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় অত্র এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ১ঙঙপ্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অভিভাবকসহ মোখতার এন্টার প্রাইজের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.