
স্টাফ রিপোর্টার:
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
শনিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও ক্রীকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম রাঙ্গা। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি। এসময় বক্তব্য রাখেন প্রভাষক নুর মো: মোস্তাক আলী হাকিম।
আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের মাঠে ক্রীকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে রাণীপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মোখতার এন্টার প্রাইজ এর হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোখতারুর রহমান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.