
মো: শামীম আখতার:
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিঠাপুকুরের তোজাম্মল হোসেন আর নেই। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে বুধবার বিকেলে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তোজাম্মল হোসেন রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের মৃত ইসমাইল ইদ্দিনের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধীক মুসল্লী অংশ নেন।
পরে, পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়। তিনি দীর্ঘ অবসর জীবনে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কাজ করেছেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.