
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ফরহাদ পুটু, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, নুর ইসলাম, রাজ্জাকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন আওয়ামী লীগ নেতা তারেক রহমান। দোয়া পরিচালনা করেন মাওলানা মো: শহিদার রহমান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.