
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু সাঈদ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২২ মে) রাণীপুকুর বাজারের মাছ হাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদ উপজেলার রাণীপুকুর পূর্ব পাড়া গ্রামের মোঃ মমিন উদ্দিনের ছেলে।
মিঠাপুকুর থানার এসআই ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ পিস মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স আছি। মাদক সেবন, বিক্রি প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত আছে, থাকবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.