
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ফেন্সিডিলসহ লিমা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ সোমবার সকাল ১১ টার দিকে ৫ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী লিমা উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নুরপুর (পাইকাড়টারী) গ্রামের জুয়েল বাবু ওরফে ঝন্টু মিয়ার স্ত্রী।
সূত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নুরপুর (পাইকাড়টারী) গ্রামের জুয়েল বাবু ওরফে ঝন্টু মিয়ার বাড়িতে অভিযান চালায় রংপুর ডিবি পুলিশের একটি দল। এসময় বাড়ি তল্লাসি করে ৫ বোতল ফেন্সিডিল সহ ঝন্টু মিয়ার স্ত্রী লিমা বেগমকে আটক করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.