
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ৭টি সহজ কুরআন শিক্ষা কেন্দ্র থেকে নির্বাচিত মোট ১০০ জন শিক্ষার্থীর কুরআন সবক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে রাণীপুকুর স্কুল এন্ড কলেজ ভবনের হলরুমে এই ছবক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল্যাহেল কাফি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন মিঠাপুকুর উপজলা শাখার ফিল্ড সুপারভাইজার মো: তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীপুকুরের বীর মুক্তিযোদ্ধা একেএম শফিকুল আলম ও তছলিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার রফিকুল ইসলাম জেহাদী ও সাধারন কেয়ারটেকার মামুনুর রশিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মো: আব্দুর রহমান। শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ২১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.