
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার এরশাদমোড়ে অবস্থিত স্বপ্নসিঁড়ি মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অত্র বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে আমির অধ্যাপক গোলাম রব্বানি।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিনুর ইসলামের সভাপতিত্বে সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা জামায়াতে আমির মো. আসাদুজ্জামান শিমুল, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক মোবাশ্বের আহমেদ ও শফিকুল ইসলাম মিলন।
আলোচনা শেষে অত্র প্রতিষ্ঠান থেকে ৩ জন গোল্ডেন ও জিপিএ-৫ অর্জনকারী ৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক ও দিনাজপুর হলিল্যান্ড কলেজের প্রভাষক মোরসালিন আহসান এবং সহকারী শিক্ষক ফজলে রাব্বি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.