
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে রাণীপুকুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
রাণীপুকুর স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রাণীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, রাণীপুকুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম।
শেষে অত্র এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা, শিক্ষা উপকরণ, বাইসাইকেল ও ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.