
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ঘে রাশেদুজ্জামান রাশেদ (৩৮) নামে আনসার বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২২ডিসেম্বর) সকালে রাণীপুকুর-পদাগঞ্জ সড়কের চৌপথি হিন্দুপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের আবু তৈয়ব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে পদাগঞ্জ হাটে যাচ্ছিলেন রাশেদ। পথিমধ্যে রাণীপুকুর চৌপথি হিন্দুপাড়া নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যান রাশেদ।
তিনি ঢাকা আশুলিয়া পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে আনসার বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.