
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বিভিন্ন ইউনিয়নে বিএনপি'র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে রাণীপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি পদযাত্রা রাণীপুকুর বাজার প্রদক্ষিণ করে গ্রোয়ার্স মার্কেটে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, রাণীপুকুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি সবুজ মন্ডল, বিএনপি নেতা রেজাউল করীম রেজা প্রমুখ।
এছাড়াও উপজেলার খোড়াগাছ ও মিলনপুর সহ বিভিন্ন ইউনিয়নে ১০ দফা দাবিতে পদযাত্রার আয়োজন করে ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীরা। এসময় বক্তারা ১০ দফা দাবি আদায়ের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.