
মো: শামীম আখতার:
মিঠাপুকুরে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ওই গৃবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবগত রাত ২টার দিকে রাণীপুকুর ইউনিয়নের জ্যোৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হোসনে আরা বেগম (১৯) ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। নিহতের স্বজনদের দাবী তাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জ্যোৎপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম প্রায় তিন বছর আগে লতীবপুর ইউনিয়নের জায়গীর ঈদুলপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে হোসনে আরা বেগমকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে সন্তানের জন্ম হয়। প্রায় মাস ছয়েক আগে বড় ভাইয়ের স্ত্রী আফরোজার সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন রফিকুল। তারপর থেকে প্রায়ই পারিবারিক কলোহ লেগেই থাকতো তাদের। সোমবার হোসনে আরা বিষয়টি জানতে পারলে রফিকুলের কাছে সত্যতা জানতে চায়। রফিকুল বিষয়টির সত্যতা জানিয়ে এ বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেন। সন্ধায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।
অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, পাশের বাড়িতে কুলখানি অনুষ্ঠান উপলক্ষে রান্নার কাজ চলছিল। সেখানে তিনি রান্নার কাজে সহযোগীতা করছিলেন। রাত ২ টার দিকে সন্তানের কান্নার শব্দ শুনে বাড়িতে এসে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় হোসনে আরার লাশ দেখতে পান।
এদিকে, নিহতের স্বজনদের দাবি পরকীয়ার জের ধরে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে, প্রাথমিকভাবে ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রফিকুলকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.