
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে গরীব-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে আলোর পথিক ফাউন্ডেশন।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাণীপুকুর ইউনিয়নের এরশাদমোড়ে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলোর পথিক ফাউন্ডেশনের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সাজ্জাদুর রহমান।
বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদ আলী, প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক কামরুজ্জামান, শাখা ব্যবস্থাপক (বালুয়া মাসিমপুর) মোরছালিন মিয়া, আইটিসি শাখা প্রধান হাফিজুর রহমান প্রমুখ।
এসময় ম্যানেজিং কমিটির যুগ্ম সম্পাদক আঙ্গুরা বেগম, সদস্য খালেদা আক্তার সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এলাকার ৩ শতাধিক দুস্থ-গরীব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.