
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার রাণীপুকুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর রাণীপুকুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রাণীপুকুর বাজারে কাঁচামালের ব্যবসা করেন জাহাঙ্গীর। প্রায় দুই মাস দোকান বন্ধ থাকার পর শনিবার শেষ বিকালে পুণরায় দোকান চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় দোকানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহাঙ্গীর।
রাণীপুকুর বাজার সমিতি'র সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃষ্টির কারণে তার ভেজা ছিল। বুঝতে না পেরে ওই ব্যবসায়ী বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ভেজা তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.