
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে রাণীপুকুর চাইল্ড ফোরাম ও যুব ফোরামের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১ জুন) বিকেলে স্বপ্নছোঁয়া ক্যাডেট স্কুলে ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাসদা।
এছাড়াও বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মিঠাপুকুর এরিয়া স্পন্সর এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার মারিয়া মালো, ইয়ুং প্রফেশনাল তৃষ্ণা সরকার, রাণীপুকুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও স্বপ্নছোঁয়া ক্যাডেট স্কুলের পরিচালক মোরশেদ আমিন রাসেল প্রমুখ।
আলোচনা শেষে অত্র এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ৪০ জন শিশু'র মাঝে ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিল চিনি, সেমাই, তেল, পোলার চাল, ময়দা, সাবান, মেহেদী ও বিস্কুট।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.