
স্টাফ রিপোর্টার:
রংপুরের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এ্যাডভোকেট শামসুজ্জামানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে এই স্মরণ সভার আয়োজন করে মোখতার এন্টারপ্রাইজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোখতার এন্টারপ্রাইজের উপদেষ্টা কমরেড শাহাদাৎ হোসেন।
এ্যাডভোকেট শামসুজ্জামানের স্মৃতি স্মরণ করে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা মোখতারুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম তালুকদার, মোখতার এন্টারপ্রাইজের স্থানীয় উন্নয়ন বিষয়ক উপদেষ্টা আমিনুল আল হাফিজ বাদশা, কৃষক নেতা শাহ্ নূরুল হক, সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, সাবেক ছাত্রনেতা শাহ্ তাজুল কবির চৌধুরী, সিপিবি রংপুরের সাধারন সম্পাদক শাহীন রহমান, অধ্যক্ষ এসএম নুরুজ্জামান মিল্লাত, মোখতার এন্টারপ্রাইজের আইন বিষয়ক উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বুলু, সাবেক সহকারী অধ্যাপক আমজাদ হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সিদ্দিক হোসেন মাস্টার ও মোসলেম উদ্দিন মাস্টার।
উপস্থাপনা করেন মোখতার এন্টারপ্রাইজ’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা মোতাব্বের ইসলাম টমাস।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.